৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর- ১ ও ৩ আসনের সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এ্যাড. রহমত আলীর কন্যা (মহিলা আসন-১৪) গাজীপুরের সংসদ সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কৃত সংসদীয় কমিটির অন্যতম সদস্য, অধ্যাপিকা রুমানা আলী টুসির পক্ষে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন (৮ নং) রাজাবাড়ী ইউঃ পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন।
১২ এপ্রিল (রোববার) রাজাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩০০ শত গৃহবন্দী, অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি বলেন, “বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে শত শত মানুষ না খেয়ে আছে। মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এসকল হত-দরিদ্র পরিবারকে আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। পর্যায়ক্রমে আরও খাদ্য সামগ্রী উপহার দিব, আমার এ কাজ অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য (ওয়ার্ড নং- ৬) মোঃ নুরুল ইসলাম শিমুল, শ্রীপুর উপজেলা আ’লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, গোসিংগা ইউনিয়ন যুবলীগের সদস্য আলাউদ্দিন বাদশা, রাজাবাড়ী ইউপি সদস্য (ওয়ার্ড নং- ৭) মোহাম্মদ আলী, আব্দুল কাদির ভূঁইয়া (ওয়ার্ড নং- ৮), সাবেক ইউপি সদস্য (ওয়ার্ড নং- ৫) আলমগীর হোসেন, ফাউগান বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দেবনাথ, ইকরা আদর্শ বিদ্যানিকেনের প্রতিষ্ঠাতা-পরিচালক রিপন মাহমুদ, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রলীগেের সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার চয়ণ সিকদার।
আরও উপস্থিত ছিলেন, রাজাবাড়ী ইউঃ সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন, আওলাদ হোসেন, হাসান আল-মামুন প্রমুখ।
দেশজুড়ে এর আরও খবর
১। ত্রাণ নিয়ে নজরুল ইসলাম সরকারের মিথ্যাচার
২। রাজাবাড়ী ইউনিয়নে দরিদ্রদের হাতে খাবার পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা মুন্না
৩। গাজীপুরে কর্মহীন মানুষের পাশে উপহার সামগ্রী নিয়ে জেলা পরিষদ সদস্য শিমুল
৪। শ্রীপুরে এজি ফুডস বন্ধ হয়নি, করোনা ভাইরাস আতঙ্কে এলাকাবাসী!
৫। ঢাকাসহ ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে।
৬। গাছা থানা জাতীয় পার্টির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ।
৭। ২৫০ জনের মাঝে বি,এন,পি,নেতার ত্রাণ বিতরণ।