গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নে সূর্যনারায়নপুরে গজারি বন কেটে গাছ পাচার করার অভিযোগ পাওয়া গেছে, সূর্যনারায়নপুর বিট অফিসার আনিছের যোগসাজশে এক কাঠের বেপারী ফারুক দীর্ঘদিন বনের ভেতর থেকে আকাশ মনি ও গজারি গাছ পাচার করে আসছে বলে জানা গেছে স্হানীয় কাঠ ব্যবসায়ী ২০ পিস গজারি গাছ পাচার করার সময় ছবি তুলা হয়।
এলাকার একটি চিহ্নিত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে গজারি গাছ পাচার করা হচ্ছে, জয়নারায়নপুর গ্রামের বরকত আলীর ছেলে ফারুক সহ চিহ্নিত কিছু কাঠ ব্যবসায়ী প্রতিনিয়তই অবৈধভাবে কাঠ পাচারের সাথে জরিত বলে এলাকার অনেকেই অভিযোগ করেন, এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ সহযোগিতা করেছেন বিট অফিসার প্রতি বাড়ি থেকে মোটা অংকের অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে জয়নারায়নপুর থেকে নাছির বাছির দুই ভাইয়ের দুইটি বাড়ি করেছে মোশারফ একটি কাবিলের একটি চাওবন শাকিল একটি আরো একাধিক স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যপারে সুর্যনারায়নপুর বিট কমকর্তা মোঃ আনিছ জানান, ফরুক নামের কাঠের ব্যবসায়ীর একাধিক বার তাঁহার গজারি কাঠ জব্দ করা হয়েছে। যদি কেউ অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে