মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০২ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপীত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা-সমবায়ী পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য সমবায়ী র্যালী করা হয়।
উপজেলা প্রশাসন ও সমবায়ীবৃন্দদের যৌথ সহযোগিতায় সকাল ১০টায়, বর্ণাঢ্য সমবায়ী র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে- উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ইফতেখারুল ইসলাম চৌধুরী ও মোঃ ফিরুজ জাম্মানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ন কবির হিমু, আমিনুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল কবির মন্ডল, মেজবাউল হক, নবজাগরণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মামুন হোসেন, আমির হোসেন, এস.এম. আকবর আলী চৌধুরী, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি- সদস্য, সাংবাদিক- শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।