৫২ বগুড়া অফিস।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল মৌবন আবাসিকে ব্যবসার আড়ালে বেশ কয়েকটি বোর্ডিংয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল।
এসব আবাসিক হোটেল ব্যবসার নামে কয়েকটি বোর্ডিংয়ে মিনি পতিতালয় খুলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসলেও পুলিশ ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুর দেড়টায় মহাস্থান বাসস্ট্যান্ড হোটেল মৌবন আবাসিক বোর্ডিংয়ে শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম, এসআই সাহেব গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বোর্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় রুমের বিভিন্ন কক্ষে লুকিয়ে থাকা ছয় পতিতা তিন খদ্দের ও ম্যানেজারসহ পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার পান্না হাওলাদার মেয়ে তানিয়া (২০), শরিয়তপুর জেলার কচুকাটার নান্নু মিয়ার মেয়ে মালা খাতুন (২৫), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চকোরিয়া গ্রামের কায়ুম শেখের মেয়ে মুন্নি আক্তার (২৫), কেরানীগঞ্জ আমিনবাজারের দেলোয়ার হোসেনের মেয়ে কবিতা রানী (২২), নওগাঁ কালিতলার শাহাদত হোসেনের মেয়ে শারমিন আক্তার (২১), সাতক্ষিরার আজগর আলীর মেয়ে প্রিয়া আক্তার (২০)।
গোবিন্দগঞ্জের আবুল কাসেমের ছেলে বোর্ডিং ম্যানেজার নয়ন মিয়া (৩০), সহকারী ম্যানেজার আনিছার রহমান, খদ্দের শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামের সোবাহান উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দীন (২৫) ও বগুড়া সদরের হরিপুর গ্রামের বাদল চন্দ্রদাসের ছেলে প্রিমা দাস (২৬)।
এলাকাবাসী জানায়, স্থানীয় মৌবন আবাসিক বোর্ডিংসহ আশেপাশের বেশকিছু আবাসিক বোর্ডিংয়ের নামে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকা- চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার পুলিশ মৌবন বোর্ডিংয়ে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরসহ হাতেনাতে ধরে থানায় নিয়ে জেলহাজতে প্রেরণ করলেও কিছুদিন বন্ধ থাকার পর অদৃশ্য ক্ষমতার জোরে বোর্ডিংটিতে আবারো অবৈধ কর্মকাণ্ড পুরোদমে শুরু হয়।
ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতানের মাজারের পাদদেশে অবস্থিত অভিযুক্ত মৌবন বোর্ডিংটিতে রাত-দিন সমানতালে অবৈধ এসব কর্মকাণ্ড চললেও যেন দেখার কেউ নেই। প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশে গত রোববার দুপুরে বোর্ডিংটিতে অভিযান চালিয়ে উল্লেখ্য ব্যক্তিদের আটক করে পুলিশ। এদিকে পুলিশের অভিযানের পর বোর্ডিংটি স্থায়ীভাবে বন্ধ করতে ও সিলগালাসহ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন জনতা।
শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যকের সাত দিনের জেল দেয়া হয়েছে।