এম সহিদুল ইসলাম, ৫২ লালমনিরহাট অফিস।।
দুর্নীতির দিন শেষ, গড়বো সোনার বাংলাদেশ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারপরও কিছু কিছু দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের চাহিদার শেষ নেই। তারা উৎকোচ, ঘুষ বা বাড়তি টাকা ছাড়া তিল পরিমাণ কাজ করতেও রাজি নয়। চাহিদানুযায়ী টাকা না দিলে করে হয়রানী । কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু সাঈদ বদলীর পর কিছুদিন ঘুষ, দুর্নীতি ও অনিয়ম কিছুটা কমলেও এখন ‘যেই লাউ সেই কদু’। এমন পথে চলছে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো আঃ রশিদ। তাকে উৎকোচ না দিলে খারিজ ফাইলে স্বাক্ষর করে না। ওই ভূমি অফিসে অসাধু এই কর্মকর্তার প্রতি স্বাক্ষরের মূল্য ৫শ’ থেকে হাজার টাকা। শুধু তাই নয় তার টেবিলে অতিরিক্ত অর্থ প্রদানে ব্যর্থ ব্যক্তিগনের ফাইল নথি দীর্ঘদিন ধরে পরে আছে এমন অভিযোগ ভূমি সেবা নিতে আসা লোকজনের মুখে মুখে। এছাড়া এ অফিসে আবেদনকারীদের কাগজপত্রে নানা রকম সমস্যা ভুলভ্রান্তি দেখিয়ে উৎকোচ গ্রহণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে সেবা প্রত্যাশীসহ সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কানুনগো যোগদানের পরপরই সেবাপ্রত্যাশীদের জিম্মি করে উৎকোচ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে খারিজ আবেদনকারীসহ সচেতন মহলে সমালোচনার মুখে পড়েন ওই কর্মকর্তা। বিতর্কিত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কানুনগো আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোনো উৎকোচ নেই না, এমনটি কেউ বললে তাকে আমার কাছে নিয়ে আসেন বলেই ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।