মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর জয়দেবপুর থানাধীন বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় শারমিন সুলতানা (৬), নামে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ২ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে), দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় মাহাবুব (২৩), ও রাব্বী (১৯) কে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শারমিন গাজীপুরে কাপাসিয়ার নলগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছোট মেয়ে। সে আবুল কালামের বাড়িতে ভাড়া থেকে বাঘের বাজারে হোটেল ব্যবসা পরিচালনা করেন।
জাহাঙ্গীর জানান, সকাল ১১ টায় মেয়ে বাসার পাশে খেলতে যায়, কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন আসে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণের পর শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), জাবেদুল ইসলাম আরও জানান, অপহরণকারীরা শিশুটিকে অপহরণের পর মাহাবুবের ঘরে আটকে রাখে। পরে শিশুটির বাবাকে ফোনে ৩ লাখ টাকা মুক্তিপন চায়। কিন্তু মুক্তিপন না পেয়ে তারা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং বাসার বাথরুমে রেখে দেয়।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।