একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার ছোটবেলা থেকেই ছিল দেশ-বিদেশ ঘুরে দেখার ব্যাপক আগ্রহ। কিন্তু তা বাস্তবতার কাছে মনে হতো মরীচিকা। কারণ, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। তাছাড়া, আজও বিশ্বের বেশিরভাগ দেশই আমাদের দেশের সবুজ পাসপোর্টকে তেমন গুরুত্ব দেয় না। কোনো দেশের ইমিগ্রেশনে গেলেই মুখোমুখি হতে হয় নানা জিজ্ঞাসাবাদ, যা খুবই কষ্টের।
তবে, আমি কিছুতেই হাল ছাড়িনি। নানা প্রতিকূলতা পেরিয়ে, বেশ কিছু দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার। তবে, প্রতিটি দেশেই পদে পদে পেরিয়ে এসেছি নানা বাধা-বিপত্তি। সবচেয়ে বড় যে সমস্যা, তা হচ্ছে ভাষাগত সমস্যা। তবে, আমার ভালো ইংরেজি জানার কারণে, অনেক ক্ষেত্রেই বাধা অতিক্রম করতে পেরেছি। আমার একটি অভ্যাস হচ্ছে, কারোর বশ্যতা স্বীকার না করা। যা কিছু করেছি, সবই নিজের যোগ্যতার ভিত্তিতে করেছি, কারো আশ্রয় নেইনি।
১৯৯৪ সালে, লেখাপড়ার পাট চুকিয়ে প্রথম গন্তব্য ছিল ব্রিটিশদের অধীন থাকা ছোট্ট রাষ্ট্র হংকং, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরী। ব্রিটিশরা ১০০ বছরে তিল তিল করে হংকংকে ভূস্বর্গ বানিয়ে রেখেছে, যা চোখে না দেখলে বোঝার উপায় নেই—এ যেন এক স্বপ্নপুরী। বাংলাদেশ থেকে থাই এয়ারলাইনসে প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাই। থাইল্যান্ডে একদিন থেকে পরের দিন সকালে আমাদের বিমান হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয়। জীবনের প্রথম বিদেশ, তারপর আবার হংকংয়ের মতো রাজ্য দেখে আমার চক্ষু চড়কগাছ। মাথা ঠিক রাখতে পারছিলাম না—সব রাস্তাঘাট একরকম মনে হচ্ছিল। দোকানপাটগুলো এত সুসজ্জিত, যা বলে বোঝানোর উপায় নেই। লাখ লাখ বিদেশি পর্যটকের ভিড়ে নিজেকে খুবই অসহায় মনে হলো।
হংকংয়ের একটি কম্পিউটার স্কুলে চাকরির ব্যবস্থা হলো। কিছুদিন কাজ করলাম। কিছু টাকা উপার্জন হলো। তবে, আমার ভ্রমণবিলাসী মন কিছুতেই টিকে ছিল না। অন্য দেশ দেখার জন্য মন ছটফট করছিল। এরপর ঠিক করলাম চীনে যাব। যা চিন্তা, সেই অনুযায়ী কাজ। আবার বিমানের টিকিট কাটলাম। গন্তব্য চীনের কুনমিং শহর। যথাসময়ে আমাদের বিমানযাত্রা শুরু হলো এবং নির্দিষ্ট সময়ে কুনমিং গিয়ে পৌঁছালাম।
চীন বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর, কর্মপ্রিয়, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে যাকে অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান বিশ্বে চীন শুধু অর্থনীতিতেই নয়, শিক্ষা-দীক্ষাসহ বিজ্ঞানচর্চা ও স্থাপত্যবিদ্যায় অনেক এগিয়ে। চীন এমন একটি দেশ, যার জনগণ শুধু আচার-আচরণেই নয়, সময়, শ্রম, সততা, নিয়মানুবর্তিতা, উদারতা—সব দিক থেকেই এগিয়ে। সময়জ্ঞান আর কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোই তাদের মূলমন্ত্র। এদের সময়জ্ঞান অবাক করে দেওয়ার মতো। কিশোর-কিশোরী, নারী-পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যার কাজ নিয়ে ব্যস্ত। আলাদা করে তাগিদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার না হলে একাধিকবার চেষ্টা করে, কোনো অযুহাতেই কাজটি অসম্পূর্ণ রেখে দেওয়ার মানসিকতাও তাদের নেই।
চীন কিন্তু মোটেই ছোট কোনো দেশ নয়। আয়তনের দিক থেকে রাশিয়া আর কানাডার পরই চীনের অবস্থান। যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলোও এর পেছনে। পার্শ্ববর্তী ভারত ও এশিয়ার অন্য দেশগুলোর কথা না হয় না–ই বললাম। এর অঙ্গরাজ্যের সংখ্যাও নেহাত কম নয়। মোট ২৩টি অঙ্গরাজ্যের দেশ চীন।
১৯৭৯ সালের আগে পর্যন্ত চীনে সন্তান গ্রহণের কোনো আইনকানুন ছিল না। ১৯৭৯ সালে তারা এক পরিবার এক সন্তান নীতি গ্রহণ করে। দীর্ঘদিন পরে ২০১৬ সালের শুরুর দিকে এসে তারা এক পরিবার দুই সন্তান নীতির প্রবর্তন করে। আজকের চীন একটি পরিকল্পিত আধুনিক, বাসযোগ্য, নান্দনিক, স্বয়ংসম্পূর্ণ ও বিজ্ঞানমনস্ক দেশ।
চায়নাজুড়ে রয়েছে বিশাল পর্যটনশিল্প। পুরোটাই এক পর্যটন এলাকা। চায়নার নির্দিষ্ট করে কোথাও ঘুরতে যাওয়ার বদলে বলতে পারেন ‘চায়নাতে ঘুরতে যাচ্ছি’। এর সবই সুন্দর, তবে বিশেষ কিছু এলাকার নাম না বললেই নয়, যেমন গ্রেট ওয়াল, হুয়াং-হু হ্রদ, কু-কুং মিউজিয়াম, ছিংশিহোয়াংপিং মাইয়োং (শি’আন), ডালি, (ইউনান)। চায়নায় যদি চিরবসন্তের নগরীতে যেতে চান এবং সারাক্ষণ বসন্তের স্বাদ নিতে চান তো আপনাকে আসতে হবে কুনমিংয়ে। এর পাহাড়ঘেঁষা এলাকা আর চোখজুড়ানো অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এটি বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের রাজ্যও।
এ দেশটি যেমন বড়, তার খাবারের মেনুও ততটাই