রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

সুনামগঞ্জে পুলিশী অভিযানে গ্রেফতার পলাতক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

সুনামগঞ্জে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের বিরুদ্ধে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি ছাতক থানায় দায়ের করা হয়েছে।

মামলার বাদী ছাতক থানার পরিদর্শক আবদুস সালাম। তিনি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পুলিশকে মারধর করার অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সাহেলকে গ্রেফতার করতে তার কার্যালয়ে গিয়েছিল। কিন্তু সাহেল ফেসবুক লাইভে গিয়ে এলাকাবাসীকে জড়ো করে পুলিশকে মারধর করে একটি মোটরসাইকেলে চলে যান।

এ ঘটনায় সাহেলসহ ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। তবে সাহেল এখনও পলাতক রয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

শাহাব উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাতক পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরীর ভাগ্নে।

মঙ্গলবার শাহাব উদ্দিনের ফেসবুক লাইভে দেখা যায়, পুলিশের সদস্যরা তার কার্যালয়ে ঢুকে তাকে বের হওয়ার অনুরোধ করছেন। কিন্তু শাহাব উদ্দিন চেয়ারে বসে তাকে গ্রেফতারের পক্ষে কোনো কাগজপত্র আছে কি না, তা পুলিশকে দেখাতে বলেন। পুলিশের অনুরোধে কাজ না হওয়াতে সেখানে থাকা অন্যান্য লোকজনও পুলিশকে গ্রেফতারের পরোয়ানা দেখাতে বলেন।

একপর্যায়ে শাহাব উদ্দিন সেখানে থাকা লোকজনকে এলাকার মসজিদের মাইকে তাকে ধরে নেওয়ার চেষ্টার বিষয়টি জানিয়ে ঘোষণা দেওয়ার জন্য বলেন। এ সময় ঘরের মধ্যে থাকা কিছু লোককে পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট এভাবে পুলিশের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

লাইভের শেষ দিকে শাহাব উদ্দিন পাশে থাকা লোকজনকে বাইরে একটি মোটরসাইকেল প্রস্তুত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের যাতে কেউ মারধর না করেন, তাও বলা হয়। এরপর সাহাব উদ্দিন বলেন, তিনি যেখানেই থাকেন না কেন ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে এলাকাবাসীকে লাইভে আশ্বস্ত করেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, লোকজনের ভিড় বেশি হওয়ায় পুলিশ একসময় অসহায় হয়ে পড়ে। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান তার কক্ষ থেকে বের হয়ে পুলিশের সামনেই মোটরসাইকেলে চেপে চলে যান। লোকজনের ভিড় বেশি হওয়ায় পুলিশ তখন আর তাকে ধরার চেষ্টা করেনি।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
252627