মোঃআব্দুল আজিজ/মাহাবুব হোসেন।।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই মে ২০১৮। এরই মধ্যে হিসাব নিকাস কষতে শুরু করেছেন ভোটাররা, কে হবেন তাদের নগর পিতা, কাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করলে এলাকর উন্নয়ন হবে। সৃষ্টিহবে বেকারদের নতুন কমর্সংস্থান, মাদক ও দুষণ মুক্ত হবে নিজ নিজ এলাকা।
ওয়ার্ড পরিক্রমায়, গাজীপুর সিটির ২৩নং ওয়ার্ডে ঘুড়ে দেখাযায়, ১৫৫৭৫জন ভোটারের এলাকয় অধিকাংশ রাস্তাঘাট চলাচলে অ-যোগ্য। সিটি কর্পোরেশন হওয়ার পরথেকে এই ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন চোখেঁ পরেনি। ভোটারদের কাছথেকে পাওয়াগেছে মিশ্রপ্রতিক্রিয়া। ২৩নং ওয়ার্ডের ভোটার রমজান আলী সহ একাদিক ভোটার জানান, আমরা এমন প্রার্থিকে আসন্ন নির্বাচনে ভোট দিবো যিনি আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবেন। এলাকার যুব সমাজের জন্য সৃষ্টিকরবেন নতুন কর্মসংস্থানের, এলাকায় মাদক নির্মুলে সর্বাত্তক চেষ্টা চালাবেন।
মাঠজরিপে দেখাযায়, ডর্জনখানেক প্রার্থী কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দীতায় আগ্রহ প্রকাশ করলেও মুলত প্রতিদ্বন্দীতা হবে তিনজনের মধ্যে। তারা হলেন বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন, গত নির্বাচনে দ্বিতিয় স্থান অধিকারি খোরশেদ আলম রিপন ও আলোচনায় থাকা আলহাজ্ব এম.এ খালেক আকন।
তরুণ প্রজন্মের প্রতিনিধি খোরশেদ আলম রিপন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন, তার সাথে কথাহলে তিনি যানান, আমি গত নির্বাচনে ২৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করে দ্বিতিয় হয়েছি। এবার জনগন আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাকরি। আমি ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো। যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকা থেকে মাদক নির্মুল করবো। শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতকরে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো।
বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেনকে না পেয়ে তার ফোনে যোগাযোগ করে তার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা সহ বিভিন্ন বিষয়ে যানতে চাইলে তিনি যানান ‘আমি এখন মিটিং এ আছি পরে কথা বলবো’।
ভোটারদের মাঝে আলোচনায় থাকা আলহাজ্ব এম.এ খালেক আকন জানান, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বাত্তক চেষ্টা করবো। বর্তমান সময়ে আমার এলাকায় মাদকের প্রসার ঘটেছে, যার ফলে যুব সমাজ ধংষের মখে পতিত হচ্ছে, আমি নির্বাচিত হলে যুব সমাজকে মাদক মুক্ত করবো ইন্সাআল্লাহ। এম.এ খালেক আকন বর্তমানে মাষ্টারবাড়ি বাজার জামে মসজিদ ও বাজার পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতির দ্বায়িত্ব সহ একাধিক সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
এলাকার ভোটারদের মধ্যে তরুণ প্রজন্মের ভোট উল্লেখযোগ্য তাদের সাথে কথা হলে তারা যানান, আমাদের ভোট এমন প্রর্থীকে দেবো যিনি এলাকার উন্নয়নে সর্বাত্তক চেষ্টা করবেন।