আবু বক্কর সিদ্দিক,৫২ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- শীর্ষক সাংস্কৃতিক উতসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আযোজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও- সোলেমান আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক জিন্নাতুল ফেরদৌসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ-জন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়।