রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৬:৩২ অপরাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহননের ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (বুধবার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অভিযুক্ত তিন শিক্ষক হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৗস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গঠিত তদন্ত কমিটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের প্রমাণ পেয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডিকে প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদৌস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এই তিন শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ওই শিক্ষকদের বিরুদ্ধে গভর্নিং বডিকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদনে শিক্ষকদের অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিষ্ঠানটিকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা এখনও পূর্ণ অধ্যক্ষের ব্যবস্থা করেনি, এটাও অনিয়ম। তারা নিয়মের বাইরে শিক্ষার্থী ভর্তি করে, টাকা নেয় বেশি, শিক্ষার্থীও বেশি নেয়। অভিভাবকরা ভয়ে তেমন কোনও অভিযোগ করেন না।’

অপরাধে জড়িত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অরিত্রী অধিকারী

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় টানা দু’দিন ধরে বেইলি রোডের স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ।

এরপর গতরাতে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী তার মেয়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষসহ তিনজনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেছেন।

বিক্ষোভ চলছে

এদিকে, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ (বুধবার) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে অভিভাবক ও শিক্ষার্থীরা। সকাল থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্কুলের মূল ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। আজকের কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা বলছেন, শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিয়ে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষ ও গভর্নিংবডির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এটি একটি হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা। তাছাড়া, অধ্যক্ষের ভর্তি-বাণিজ্যের কারণে তার শাস্তিও দাবি করা হয়েছে।

অন্যদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ভিকারুননিসার সব শাখার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা করেছে বলে বেইলি রোড শাখার শিক্ষক মুশতারি সুলতানা জানিয়েছেন।



এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930