বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩ টায় গাজীপুর সদর উপজেলা বিএনপির ব্যানারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসুল্লী প্রমুখ ।
সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা সভা ও আনন্দ র্যালিতে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।