মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের পূবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ এলাকার মৃত. মোঃ তারা মিয়ার ছেলে আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮) । গাজীপুরের পূবাইল থানার উপ-পরিদর্শক মোঃ নূরুজ্জামান জানান, নিজ বাড়ির ঘরের ভিতরে বুধবার রাতে তাদের দু’জনকে কে বা কারা হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে। এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।