৫২ গাজীপুর অফিস।।
গাজীপুর জেলার জয়দেবপুর থানায় চার পুলিশ কনস্টেবলের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ আগস্ট রবিবার বিকেলে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ এর তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলেন মনজুরুল হক (ব্যাচ নং ৩১৭), লুৎফুর রহমান (ব্যাচ নং ২০৯), দেলোয়ার হোসেন (ব্যাচ নং ১৮৯), রুহী দাস (ব্যাচ নং ১৯৭)।
বিদায়ী পুলিশ কনস্টেবলগণ দীর্ঘ ৩৭ থেকে ৩৮ বছর পুলিশ বাহিনীতে সেবা দিয়ে আসছিলেন, বিদায় ক্ষণে জয়দেবপুর থানা প্রাঙ্গণ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বিদায় বেলায় বিদায়ী কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন আপনারা দীর্ঘদিন পুলিশ বাহিনীতে সুনামের সাথে সেবা দিয়ে আসছিলেন বিদায়ের পর মুহূর্তেও আপনারা ভাল কাজের সাথে যুক্ত থাকবেন যাতে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন থাকে।