রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

দাউদকান্দিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত জিসানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫, ৫:৪৮ অপরাহ্ণ

৫২ মফস্বল ডেস্ক।।

গত ২২ জানুয়ারি দাউদকান্দি উপজেলায় র‌্যাবের সাথে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক সোলেমান উদ্দিন জিসানের (৩৫) লাশ গতকাল সকালে কুমিল্লার টিক্কারচর আঞ্জুমান মফিদুল ইসলা,ের গোরস্থান থেকে উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি খোরশেতদ আলম, দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক ও জিসানের মা ফাতেমার বেগমের উপস্তিতিতে এ লাশ উত্তোলন করা হয়।

এর আগে জিসানের বেওয়ারিশ দাফনের বিষয়টি নিশ্চিত হয়ে গত ২৫ জানুয়ারি তার মা কুমিল্লা আদালতে লাশ উত্তোরন ও ফেরতের বিষয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। জানা যায়, গত ২২ জানুয়ারি রাত ২ টার সময় জিসান মোটর সাইকেল যোগে লক্ষ্মীপুর যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার পুটিয়া বাইপাস সড়কের দৌলতপুরে র‌্যাব—১১ এর সদস্য তাকে থামার জন্য সংকেত দেয়। এসময় জিসান র‌্যাবকে রক্ষ্র করে গুলি ছুড়লে র‌্যাব ও পাল্টা গুলি ছোঁড়ে।

এ সমসয় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জিসান নিহত হয়। পরবর্তীতে খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ জিসানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ময়নাকদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ঘটনার ১ দিন শেস হয়ে গেলে ও জিসানের আত্মীয় স্বজনের খোঁজ খবর না পেয়ে কুমিল্লার টিক্কারচর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলে তার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তবে জিসানের পারিবারিক সূত্র জানায়, ঐদিন জিসান তারমায়ের সাথে ঢাকায় দেখা করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা হলে র‌্যাব-১১ সদস্যরা তাকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। নিহত জিসানের মা ফাতেমা বেগমের অভিযোগ, জিসান সৎ ও আদর্শবান ছাত্রদল নেতা ছিল।

বিভিন্ন সময় সে এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্দে প্রতিবাদ করায় সন্ত্রাসীদের রোষানলে পাড় এবং আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে ৪৪ টি মামলা করা হয়। জিসানকে আটক করতে এসে পুলিশ জিসানকে না পেয়ে সরকার আমাকে আটকে করে। ৭ দিন জেল হাজতে রাখার পর পরবর্তীতে আমাকে ছেড়ে দেয়া হয়। বেশ কয়েকবার ভাংচুর করা হয় আমাদের বাড়ি-ঘর। যার ফলে গ্রামে টিকতে না পেরে আমরা জিসানের চতুর্থ শ্রেনিতে পড়–য়া কন্যা সন্তান ফারিয়া আক্তার মেহেরীন ও জিসানের স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসি। নাম না প্রকাশ করার শর্তে জিসানের এক আত্মীয় জানায়, একজন রাজনীতিবিদ হিসেবে জিসান খুবই জনপ্রিয় ছিল। জেলা রাজনীতিতে তার ব্যাপক জনপ্রিয়তা থাকায় এলাকার সাধারণ মানুস ধারণা করে আসছিল জিসান লক্ষ্মীপুর সদরের কোন এক সময় বিএনপিৎর সদস্য হত।

জিসানের মা আরো জানায়, জিসানের নিহতের ঘটনা শুনে পারিবারিক ভাবে এবং জিসানের পূর্ব ইচ্ছানুযায়ী মসজিদের পাশে তার লাশ দাফনের জন্য একিট কবর খোঁড়া হয়। আমাদের খবর আশ্চার্য দেয়া হয় লাশ লক্ষীপুরে আনা হবে। কিন্তু বাকতালায় ভাবে প্রশাসন এসে কবরটিতে আবার মাটি ফেলে দেয়। পরদিন খবর আসে আসে জিসানের লাশ কুমিল্লার টিক্কারচরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এ বিষযে জানতে চাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি খোরশেত আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেয়ে আমরা জিসানের লাশ দাফনের বিসয়ে সিদ্ধান্ত নেই।

আবার প্রশাসনের অনুমতি পেয়ে আমরা লাশ ফেরত দিচ্ছি। দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, জিসান নিহত হওয়ার পর লাশ থানায় হস্তান্তর করা হয়। পরিবার থেকে কোন খোঁজ না আসায় লাশ ময়না তদন্তে শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আজ (গতকাল) বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও আদর্শ সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানান, কোন নিহত ব্যাক্তির পরিচয় নিহতের একদিনের মদ্যে পাওা না গেলে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। জিসানের পরিবারের ইচ্ছাতে তার লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। নিহত জিসান লক্ষ্মীপুর সদরের পশ্চিম লতিফপুর গ্রামের সাবেক পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কর্মকর্তা মৃত আবু বক্করের ছেলে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930