ক্ল্যাসিকোতে রিয়াল-বার্সার কেমন হতে পারে একাদশ
আজ রাতে ফুটবল দুনিয়ার সব নজর থাকবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। লা লিগায় মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই ফুটবলের পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এল ক্লাসিকোর এই ঐতিহাসিক লড়াইয়ের জন্য প্রস্তুত দুই দলই। বিভিন্ন কৌশল ঠিক করার পাশাপাশি নিশ্চয়ই একাদশও নিশ্চিত করে ফেলেছেন দুই কোচ কার্লো আনচেলত্তি ও হান্সি ফ্লিক।
এল ক্লাসিকোতে আজ রিয়াল এবং বার্সার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। সংবাদমাধ্যমটি বার্সেলোনার একাদশে খুব একটা পরিবর্তন দেখার আশা করছে না, তবে রিয়ালের একাদশে একাধিক পরিবর্তনের কথা বলছে।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষেই রিয়ালের একাদশে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে, যা প্রায় নিশ্চিত। চোটের কারণে সেই ম্যাচের পরই দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং ফরোয়ার্ড রদ্রিগো।
এই দুই খেলোয়াড় ছাড়া আজ আনচেলত্তিকে একাদশ সাজাতে হবে। এএস বলছে, এই দুই খেলোয়াড়ের পরিবর্তে রিয়ালের একাদশে আজ দেখা যেতে পারে আন্দ্রেই লুনিন এবং অরেলিয়েঁ চুয়ামেনিকে। এ ছাড়া, মূল একাদশে লুকা মদরিচের জায়গায় দেখা যেতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গাকে।
এ ছাড়া, বাকিদের মধ্যে আনচেলত্তি ডর্টমুন্ড ম্যাচের খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেবেন। সে ক্ষেত্রে রক্ষণ সামলাবেন লুকাস ভাসকেজ, এদের মিলিতাও, আন্তোনিও রুডিগার এবং ফেরলাঁ মেন্দি। মাঝমাঠে বেলিংহামের সঙ্গে থাকবেন চুয়ামেনি এবং মদরিচ বা কামাভিঙ্গার যেকোনো একজন। আর আক্রমণভাগে দেখা যাবে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রকে।
অন্যদিকে, বার্সেলোনার একাদশেও একটি সম্ভাব্য পরিবর্তনের কথা বলছে এএস। এর আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে মিডফিল্ডের ফেরমিন লোপেজকে খেলালেও আজ রাতে তার জায়গায় হয়তো দানি ওলমোকে দেখা যেতে পারে। এ ছাড়া, একাদশের বাকি সদস্যদের অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
বার্সেলোনার সম্ভাব্য একাদশ: