শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ৩৫০+ প্রোগ্রাম, স্কলারশিপ, সপ্তাহে ২০ ঘণ্টা কাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০০ পূর্বাহ্ণ

লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: প্রোগ্রাম, বৃত্তি এবং ওয়ার্ক-স্টাডি সুযোগ

বিদেশে উচ্চশিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা উন্নত করার পাশাপাশি আপনার জীবনযাত্রার মানোন্নয়নেরও একটি দুর্দান্ত সুযোগ। নতুন শিক্ষাব্যবস্থা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলোর মধ্যে, লিথুয়ানিয়া এই দিক দিয়ে অনেকটাই এগিয়ে। জীবনধারণের খরচ সহনীয় এবং শিক্ষার মানও দুর্দান্ত। যেহেতু লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী, তাই এটা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের একটি আকর্ষণীয় উপায়।

দেশটির ক্রমবর্ধমান চাকরির বাজারে তরুণ এবং নতুন স্নাতক পাস করা শিক্ষার্থীদের একটি বড় অংশ রয়েছে। তাঁরা শিক্ষা, খাদ্যপানী সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবা খাতগুলিতে সৃজনশীল ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটি শুধুমাত্র অধ্যয়নের জন্যই নয়, পূর্ণাঙ্গ কর্মজীবন গঠনের জন্যও একটি আদর্শ গন্তব্য হয়ে উঠছে। চলুন এখন লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার প্রয়োজনীয় খরচ, ভর্তি, ভিসা, শিক্ষার খরচ এবং বৃত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।

উচ্চশিক্ষা প্রোগ্রাম

ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) সদস্য দেশ লিথুয়ানিয়ার শিক্ষাক্ষেত্রের প্রধান আকর্ষণ হলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষা পরিষেবা। এগুলোতে ইংরেজি ভাষায় পড়ানো ৩৫০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে, যা সবগুলোই ইউরোপ এবং বিশ্বব্যাপী স্বীকৃত।

সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

  • ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় (QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অবস্থান: 473)
  • কওনাস ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • ভিলনিয়াস গ্যাডিমিনাস টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়
  • ভিতাউতাস ম্যাগনাস বিশ্ববিদ্যালয়
  • মাইকোলাস রোমেরিস বিশ্ববিদ্যালয়
  • লিথুয়ানিয়ার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে:

  • মেডিসিন
  • অ্যাকাউন্টিং ও অডিট
  • ফ্যাশন ইঞ্জিনিয়ারিং
  • স্থাপত্য
  • ব্যবসা এবং জন প্রশাসন
  • আইন
  • পারফর্মিং আর্টস
  • প্রকৌশল বিজ্ঞান

ভর্তি প্রক্রিয়া

বিদেশি শিক্ষার্থীরা সাধারণত দুটি ইনটেকের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারেন। প্রথম এবং প্রধান ভর্তির সময়টি হলো সেপ্টেম্বর, যা অটাম ইনটেক হিসাবে পরিচিত। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ভর্তি কম হলেও অনেক শিক্ষার্থীর জন্যই এটা অটামের একটি ভালো বিকল্প হিসাবে কাজ করে। আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় অনুযায়ী পৃথক হয়ে থাকে। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদনগুলো যাচাই করে, যা সম্পন্ন করতে এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র:

  • বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পূরণ করা আবেদনপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (লিথুয়ানিয়ার উচ্চ শিক্ষা গুণমান মূল্যায়ন কেন্দ্র কর্তৃক স্বীকৃত)
  • রেজুমে
  • লিথুয়ানিয়াকে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়ার কারণ উল্লেখ করে কয়েকটি মোটিভেশনাল লেটার
  • বৈধ পাসপোর্ট
  • সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি
  • আবেদন এবং শিক্ষার ফি পরিশোধের রসিদ
  • জীবনযাত্রার খরচ বহন করার জন্য পর্যাপ্ত তহবিলের প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট
  • ইংরেজি দক্ষতার সনদপত্র: আইইএলটিএস স্কোর ন্যূনতম 6.5 বা টোফেল স্কোর 81

ভিসা

লিথুয়ানিয়া ভ্রমণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ডি-টাইপ ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত 15 দিনের মধ্যে জারি করা এই ভিসা দিয়ে কমপক্ষে 91 দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত লিথুয়ানিয়ায় থাকার অনুমতি পাওয়া যায়। এ জন্য লিথুয়ানিয়ার মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেম (MIGRIS) এর মাধ্যমে আবেদন করতে হবে।

এক বছরের দীর্ঘ সময় অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের দেশে এসে অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। এই অনুমতি দেশটির মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হবে।

ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র:

  • ছয় মাসের মধ্যে তোলা দুটি রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউণ্ডে 35/45 মিলিমিটার আকারের
  • 10 বছরের মধ্যে ইস্যু করা বৈধ পাসপোর্ট, যেখানে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকবে এবং লিথুয়ানিয়ায় পৌঁছানোর তারিখের পরে কমপক্ষে তিন মাসের মেয়াদ থাকবে
  • লিথুয়ানিয়া ভ্রমণের কারণের প্রমাণ (হোটেল বুকিং এবং ভ্রমণসূচি সহ) বা MIGRIS আমন্ত্রণপত্র
  • যাতায়াতের জন্য ভ্রমণ চিকিৎসা বীমা: দেশটিতে পুরো অবস্থানের জন্য কমপক্ষ


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930